মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যেরও প্রধান।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের