জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের ২ কর্মকর্তা আটক

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের ২ কর্মকর্তা আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচনের ২ কর্মকর্তা আটক

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা আটক হয়েছেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। 

আটকরা হলেন- সহকারী প্রিজাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের