বিএনপিকে জাতীয় হিন্দু মহাজোটের অভিনন্দন

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিএনপিকে জাতীয় হিন্দু মহাজোটের অভিনন্দন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিএনপিকে জাতীয় হিন্দু মহাজোটের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সে সরকার সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যমূলক উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের