ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে,: আমিনুল হক

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে,: আমিনুল হক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে,: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে সরকারের সরাসরি মদদে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে দ্রুত ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে বিএনপির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, এই আসনে সরকারি মদদে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ৮ থেকে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ ধীরগতি করে কৌশলে জালিয়াতি করা হয়েছে।

এসময় তিনি বেশ কয়েকটি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ ও ফলাফল শিট গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আসনের ফলাফলের গেজেট দ্রুত বাতিল করতে হবে এবং ভোট পুনর্গণনা করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের এই দাবি মানা না হয়, তবে তিনি উচ্চ আদালতে আইনের আশ্রয় নেবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের