ফের রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ব্যয় ১.১ বিলিয়ন মার্কিন ডলার

ফের রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ফের রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিএসি এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ অনুমোদন দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক আধুনিকীকরণ ও পরিচালনাগত চাহিদা পূরণে প্রায় ৩৯ বিলিয়ন ডলারের বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ দেওয়া হয়েছে। বিবৃতিতে সরাসরি এস-৪০০-এর উল্লেখ না থাকলেও যুদ্ধবিমান, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা বলা হয়।

প্রতিবেদন বলছে, ভারতীয় বিমানবাহিনী রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ সিস্টেম সংগ্রহ করতে চায়, যা প্যান্টসির স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে ব্যবহৃত হবে। অনুমোদিত ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২০টি স্বল্পপাল্লার এবং ১৬৮টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব কেনাকাটা দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

বর্তমানে ভারতের হাতে চারটি এস-৪০০ সিস্টেম রয়েছে। চলতি বছর আরও দুটি সিস্টেম সরবরাহ পাওয়ার কথা রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের