তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হচ্ছে, তাতে অল্প সময়ের মধ্যেই তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল ও সরকার তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে।

তবে এ লক্ষ্য বাস্তবায়নে দেশের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা ও প্রক্রিয়া রয়েছে। সেসব নিয়ম সম্পন্ন করেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া, যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত ও ত্যাগ স্বীকার করেছেন— এমন নারীদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের