জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ২২ জুলাই ২০২৬

Google News
জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ

বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত পথসভায় দলটির শীর্ষ নেতারা এ মন্তব্য করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপি কেবল গণভোটকে অস্বীকারই করছে না, বরং নিজেদের দেওয়া ৩১ দফা থেকেও তারা সরে এসেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আকতার হোসেন বলেন, বিএনপি শুধু গণভোটকে অস্বীকার করছে এমন নয়, দলটি নিজেদের দেওয়া ৩১ দফা রূপরেখা থেকেও সম্পূর্ণ সরে এসেছে।

বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।

দলটির যুগ্ম মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির উন্নয়ন ভাবনার সমালোচনা করে বলেন, উন্নয়নের কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। অথচ উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি-সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, সংস্কারের কথা শুনলেই বিএনপির গায়ে আগুন লেগে যায়, তাই এখন বিএনপিকে সংস্কারের টিকা দিতে হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আতিক মুজাহিদ এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের