এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬,

১৫ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬,

১৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৮, ৩০ জুলাই ২০২৬

Google News
এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি করছে, তারা জামায়াতে ইসলামীর মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সিলেটের ঘটনাটি ঘটেছে জনপ্রিয় সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতৃবৃন্দের বাজে কথা বলায়। গণঅভ্যুত্থানে ভূমিকা আছে বলেই তাদের অপরাধ ক্ষমা হয়ে যায় না। তাই এনসিপির নেতৃবৃন্দকে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বানও জানান তিনি। না হলে তার উত্তম জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

আলোচনা সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের