সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আইডিবিতে অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ৬ মার্চ ২০২৩

Google News
আইডিবিতে অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম

রাজধানীর আইডিবি ভবনস্থ বিসিএস কম্পিউটার সিটিতে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হলো লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রাম। সম্প্রতি অনুষ্ঠিত এই প্রোগ্রামে নানা ধরনের আয়োজন ছিল। আয়োজনটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, লেনোভো প্রোডাক্ট ম্যানেজার মাজেদ ইবনে আলি ইবনু, লেনোভো বাংলাদেশের রিজন্যাল চ্যানেল ম্যানেজার, কমার্শিয়াল বিজনেস সুমন রায় এবং বিসিএস কম্পিউটার সিটির শীর্ষ ব্যবসায়িক পার্টনাররা।

লেনোভো আইটি এওয়ারনেস প্রোগ্রামে লেনোভো ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাটেস্ট মডেলের ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবলেট প্রদর্শন করা হয়, যেখানে মার্কেটে আগত ক্রেতা সাধারণ পণ্যগুলো ছুঁয়ে দেখার সুযোগ পান। পাশাপাশি, মার্কেটের যেকোনো দোকান থেকে লেনোভো পণ্য কিনে ক্রেতাদের শপিং ভাউচারসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেয়া হয় লেনোভোর স্টল থেকে। এই ধরনের আয়োজন তথ্যপ্রযুক্তি প্রেমীদের মধ্যে বিভিন্ন নিত্যনতুন প্রযুক্তি পণ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করেন আয়োজকরা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536