বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

তানজিম সাকিবের পাশে এবার মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
তানজিম সাকিবের পাশে এবার মেহেদী মিরাজ

তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিবের ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে বেশ। নারীদের নিয়ে বিভিন্ন মন্তব্যর পর বিতর্কের মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন এ পেসার। 

যদিও পুরো ঘটনায় কেউ সাকিবের কড়া সমালোচনা করেছেন। কেউ আবার সাকিবের পক্ষও নিয়েছেন। এমন পরিস্থিতিতে তানজিম সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সতীর্থ মেহেদী হাসান মিরাজ। 

মিরাজ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ।"

মিরাজ আরও বলেন, "বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।"

সাকিবের উদ্দেশে মিরাজ শেষে বলেছেন, "সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভ কামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536