বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাফ চ্যাম্পিয়নশীপ

ইতিহাস গড়তে নেপালের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশের বাঘিনীরা

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২২

Google News
ইতিহাস গড়তে নেপালের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশের বাঘিনীরা

চ্যাম্পিয়ন ট্রফি হাতে দুই দলের অধিনায়ক

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিকেলে বাংলাদেশের মেয়েরা ফাইনাল খেলতে নামবে স্বাগতিকদের বিপক্ষে। ফুটবলের কোনো সাফল্যের উপলক্ষে পুরো জেগে উঠা দেশবাসী আজকের এই ফাইনালের দিকে তাকিয়ে। বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে ম্যাচটি, সরাসরি দেখা যাবে ইলেভেন স্পোর্টস অনলাইনে। 

খেলা নেপালে হলেও কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হাজার পনের দর্শক সমর্থন দেবেন গ্যালারি থেকে। বাংলাদেশির সংখ্যা কম হলেও গ্যালারিতে সাবিনাদের সমর্থন যে পুরো নেপালের চেয়ে কয়েকগুণ সেটা কোচ গোলাম রব্বানী ছোটন প্রেস কনফারেন্সে গতকাল রোববার বলেছেন, ‘১৮ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে।’

আজ সোমবার সকাল থেকেই ছোটনের কথার প্রতিফলন। আজ শুধু সাবিনা-সানজিদাদের নিয়ে পোস্ট সামাজিক মাধ্যমগুলোতে। কাঠমান্ডুর দশরথে দৃষ্টি থাকবে ফুটবল ভক্তদের।

কাঠমান্ডুতে কয়েকদিন বৃষ্টি থাকলেও আজ অবশ্য এখন পর্যন্ত রৌদ্রজ্জ্বোল আবহাওয়া। দুই দলের প্রত্যাশা শুষ্ক মাঠে স্বাভাবিক ফুটবলের। 

সাফ নারী টুর্নামেন্টের গত আসর গুলোর চ্যাম্পিয়ন ভারত। তবে এবার সেই ভারত বিহীন ফাইনাল হচ্ছে। অন্যদিকে চার বার ফাইনাল খেললেও নেপাল শিরোপা জেতা হয়নি। বাংলাদেশের একমাত্র ফাইনালেও ছিল ভারত বাধা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের হাতছানি তাই দুই নারী দলের সামনেই।

ফাইনালে স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের ট্রফি জিততে চান বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, মেয়েরা দুর্দান্ত খেলেছে শেষ চারটি ম্যাচ। তারা মানসিক ও ফিজিক্যালি ফিট ফাইনালের জন্য। যেহেতু নেপাল খুবই শক্তিশালী দল ফিজিক্যালি, টেকটিক্যালি তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আশা করছি। 

ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি অধিনায়কের বার্তা,‘আমি প্লেয়ারদেরকে একটি কথাই বলেছি, ফাইনাল জিততে পারলে যে কোন কিছুই হতে পারে। তারা এখন বড় হয়েছে। তারা এখন গেম ধরতেও পারে। আমরা যেভাবে খেলে আসছি ম্যাচ বাই ম্যাচ। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপা জেতার।’

তবে নেপালের অধিনায়কও শিরোপা জিততে বদ্ধপরিকর, ‘প্রথমবার ভারতের সঙ্গে জিতেছি। আমরা উপভোগ করেছি। আমরা কথা বলতে চাই না। মাঠের খেলাতেই প্রমাণ করতে চাই।’

বাংলাদেশ এর আগে সিনিয়রদের টুর্নামেন্টে না হলেও বয়সভিত্তিক ফুটবলে শিরোপা জিতেছে কয়েকটি। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536