মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিপিএল-২০২৩

শান্তর দারুণ ব্যাটিংয়ে বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৪ জানুয়ারি ২০২৩

Google News
শান্তর দারুণ ব্যাটিংয়ে বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সিলেট

ফাইল ছবি

দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। সাকিবের প্রথমে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা যেন প্রথম থেকেই প্রমাণ করতে শুরু করে বরিশালের বোলাররা।

ইনিংসের ২ ওভারেই জাকির, তৌহিদ ও মুশফিকদের ব্যর্থতায় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি।

দলের হাল ধরে এক কার্যকরী পার্টনারশিপ গড়েন নাজমুল শান্ত ও টম মুরেস। দুজনের দারুণ ব্যাটিং সাহায্য করে প্রাথমিক ধাক্কা সামলে এগিয়ে যেতে। ব্যক্তিগত ৪০ রান করে সাকিবের বলে মুরেস বিদায় নিলে ভেঙে যায় ৮১ রানের জুটি। 

তবে টিকে ছিলেন শান্ত। নিজের আরও একটি বিপিএল অর্ধশতক পেয়ে যান তিনি। ৪৮ বলে ফিফটি করার পর অবশ্য চড়াও হন বোলারদের ওপর। 

শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৮৯ রান, আর এতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536