শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংগৃহিত ছবি

অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে টাইগার যুবারা। আগামী ১০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজকের খেলায় শুরুতে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে বাংলাদেশ পিছিয়ে যায় এক গোলের ব্যবধানে। ম্যাচে পিছিয়ে পড়েও টাইগার যুবারা মরিয়া হয়ে লড়াই করে সমতায় ফিরতে। কিছুক্ষণ পরই সমতায় ফেরে বাংলাদেশ।

ডান প্রান্ত থেকে পাওয়া বলে দারুণ এক হেড করে লক্ষ্যভেদ করেন মোর্শেদ আলী। আর এই গোলে ম্যাচে ফেরে টাইগাররা।

সমতায় ফেরার কিছুক্ষণ পর আবারও গোল করেন বাংলাদেশের আবু সাইদ। টাইগার অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বাড়ানো বল পাকিস্তানি ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ লুফে নেন টাইগার ফুটবলার সাইদ।

আর এতে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536