বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জয়ের খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ২০ জানুয়ারি ২০২৫

Google News
জয়ের খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে খুব কাছে গিয়েছিল বাংলার মেয়েরা। লো-স্কোরিং ম্যাচে লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের বোলাররা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। 

এমন ম্যাচটা আর নিজেদের করে নিতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা। ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার। আর ২ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। 

সোমবার (২০ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দলীয় ৫২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জুনিয়র টাইগ্রেসরা। অধিনায়ক সুমাইয়া করেন ১৩ রান। এছাড়া টপ ও মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি।  

লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংসে ভর করেম নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

৯২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে অস্ট্রেলিয়া। লুসি হ্যামিলটনের ব্যাটে জয়ের পথ সহজ হয় অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায় বোলাররা।

দলীয় ৫০ থেকে ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ব্যাটে শেষ পর্যন্ত ২ উইকেটে হারতে হয় বাংলাদেশকে। জুনিয়র টাইগ্রেসদের পক্ষে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536