বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পেমেন্ট নিয়ে বিদেশিদের দরজায় কড়া নাড়লেও রুম খোলেননি কেউই: তাসকিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২৭ জানুয়ারি ২০২৫

Google News
পেমেন্ট নিয়ে বিদেশিদের দরজায় কড়া নাড়লেও রুম খোলেননি কেউই: তাসকিন

এবারের বিপিএল নিয়ে যেনো বিতর্ক থামছেই না। যেকোনো বারের তুলনায় এবারের বিপিএলকে সেজন্য সবচেয়ে সমালোচিত বিপিএল টুর্নামেন্টও বলছেন কেউ কেউ। বিতর্কটা তৈরি হয়েছে বকেয়া পারিশ্রমিক নিয়ে। পেমেন্ট না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

শুধু দেশিদের নিয়ে দল গড়ে অবশ্য বাজিমাত করেছে রাজশাহী। তাসকিন আহমেদের নেতৃত্বে রুদ্ধশ্বাস ম্যাচে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স করা রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে ২ রানে।

যদিও জয়-পরাজয় ছাপিয়ে যেন সংবাদ সম্মেলনের সবটুকু জুড়েই থাকলো বিদেশিদের না খেলার নাটক নিয়ে আলোচনা। তাসকিন আহমেদ ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খুললেন। তাসকিন বলেন, রাজশাহী ম্যানেজমেন্ট নাকি টাকা নিয়ে বিদেশিদের হোটেল রুমের দরজায়ও গেছে, কিন্তু তারা দরজা খুলেননি।

অপ্রীতিকর সেই পরিস্থিতি নিয়ে তাসকিন বলেন, ‘রোববার দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখসি আমরা সব প্লেয়াররাই। আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করসে বিদেশিদের, কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিলো। ১২০ হলো, এত সোজা না আজকের উইকেট। ১৫-২০ রান শর্ট ছিলো, শেষদিকে পুরস্কার পাওয়া গেছে।’

তাসকিন যোগ করেন, ‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিলো শেরাটনে, পরে ওয়েস্টিনে, ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো আসো। খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না তোমরা আসো।’

এদিকে বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সর্বোচ্চ চারজন এবং কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখার বাধ্যবাধকতা আছে। কিন্তু বিদেশিদের বয়কটে রাজশাহী এমন বিপদেই পড়ে, শেষ পর্যন্ত বিসিবির কাছে আবেদন করে কোনোমতে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামে।

সংবাদ সম্মেলনে তাসকিন জানান যে তিনি আশা করছেন, পরের ম্যাচে বিদেশিদের পাওয়া যাবে। পেমেন্ট নিয়ে সমস্যা হলে বিসিবি টাকা দিয়ে দেবে। এমনই এক আশ্বাস বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে থেকে তিনি পেয়েছেন বলে জানান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536