ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো ফরচুন বরিশাল

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো ফরচুন বরিশাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৩, ২৯ জানুয়ারি ২০২৫

Google News
ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো ফরচুন বরিশাল

বিপিএলের চলতি আসরে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল টানা ৮ ম্যাচে জিতলেও তাদের আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বুধবার ঢাকা ক্যাপিটালসকে মাত্র ৬.৩ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল।

এ নিয়ে চলতি বিপিএলে ১১ ম্যাচ খেলে ৯ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। সেটাও এক ম্যাচ হাতে রেখে। বরিশাল ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম কিংসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। ৩ ফেব্রুয়ারি খেলবে প্রথম কোয়ালিফায়ার।

চলতি বিপিএলে ১১ ম্যাচে ৮ জয় পাওয়া রংপুরের সামনে কেবল ৯ ম্যাচে জয়ের সুযোগ আছে। রংপুর বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের সঙ্গী হবে। অবশ্য চট্টগ্রাম ২ ম্যাচের একটিতে হারলেও কোয়ালিফায়ার নিশ্চিত হবে সোহানদের। বাকি দুই দল খেলবে এলিমিনেটর। 

বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। লিটন দাস, তানজিদ তামিমরা ব্যর্থ হন। থিসারা পেরেরা ১৫ ও বেটন ১০ রান করলেও বিপিএলের ১১তম সর্বনিম্ন রানে অলআউট হয় ঢাকা। বরিশালের মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ ৩টি করে উইকেট নেন। 

জবাবে ১ উইকেট হারিয়ে জয় পায় বরিশাল। আউট হওয়া তাওহীদ হৃদয় ৯ বলে ১৫ রান করেন। তামিম ১৪ বলে হার না মানা ২১ রান ও ডেভিড মালান ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের