ফিলিস্তিনের জন্য না কাঁদলে আপনি মানুষই নন: মিশর কোচ

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ফিলিস্তিনের জন্য না কাঁদলে আপনি মানুষই নন: মিশর কোচ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৭, ৭ জুলাই ২০২৬

Google News
ফিলিস্তিনের জন্য না কাঁদলে আপনি মানুষই নন: মিশর কোচ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে কৌশল নিয়ে প্রশ্নের পাশাপাশি শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনি পতাকা ওড়ানোর বিষয়ে তাঁর কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে হোসাম হাসান বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁর ভাষায়, ‘পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যদি ফিলিস্তিনিদের জন্য সহমর্মিতা অনুভব না করে, তবে সে তার মানবতার একটি অংশ হারিয়ে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার সেই আচরণ ছিল একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। আরব, মুসলিম বা খ্রিস্টান হওয়ার আগে আমি একজন মানুষ। ফুটবলকে আমি একটি বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে দেখি। আমি চাই, ফিলিস্তিনিদের বাঁচতে দেওয়া হোক। বিশ্বের ক্রীড়াবিদ ও সাংবাদিকদেরও এ বিষয়ে কথা বলা উচিত।’

জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছে। তবে ইসরায়েল এ অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ফিফার নিয়মে জার্সি বা খেলার সরঞ্জামে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচদের ব্যক্তিগত মতামত প্রকাশে নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞার উল্লেখ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে মাঠের লড়াই নিয়েও কথা বলেন হোসাম হাসান। তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মিশর আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে। তবে দলের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমাদের কোনো ভয় নেই। আমরা বিশ্বাস করি, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো ফল সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাঁধে শুধু মিশর নয়, আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্বের দায়িত্বও রয়েছে। সেই দায়িত্বই আমাদের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে।’তথ্যসূত্র: রয়টার্স।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের