রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দীর্ঘ কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১০, ২০ নভেম্বর ২০২৪

Google News
দীর্ঘ কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

দীর্ঘ কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি নাগরিক। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। ফেরত আসাদের মধ্যে ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্ত পাড়ি দিয়ে অবৈধপথে ভারতে পাচার করে। পরে ভারতের পশ্চিমবঙ্গ ও পুনেতে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা পুলিশের হাতে আটক হন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষ হলে, ভারতীয় মানবাধিকার সংগঠনগুলো তাদের শেল্টার হোমে রাখে। দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পাশের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি ইমতিয়াজ আহসান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর মানবাধিকার সংগঠনগুলো তাদের নিজ নিজ স্বজনের কাছে পৌঁছে দেবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের মধ্যে ৯ জনকে রাইটস যশোর, ৯ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, পাঁচজনকে বিএমডব্লিউ এবং একজনকে মহিলা আইনজীবী সমিতি গ্রহণ করেছে। তারা তাদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536