খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক অসীম সাহা আর নেই

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক অসীম সাহা আর নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৪, ১৮ জুন ২০২৪

Google News
খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক অসীম সাহা আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক অসীম সাহা। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন অসীম সাহা। তার পৈতৃক নিবাস মাদারীপুর জেলায়।

অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন।

১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের