বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৫, ৩ নভেম্বর ২০২৫

Google News
আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস (MV Spar Aries) নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ‘জি টু জি-০১’-এর অধীনে চালানটি দেশে এসেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা  ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ইতিমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536