রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

লেনদেনের শীর্ষে সি পার্ল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩০, ১১ জুলাই ২০২৪

Google News
লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন সি পার্ল বিচ রিসোর্টের ২৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সালভো কেমিক্যালের আজ ২১ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটো, ওয়াইম্যাক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536