শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাঙামাটির লংদুতে বজ্রাঘাতে চার জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৩, ১৫ জুন ২০২৪

Google News
রাঙামাটির লংদুতে বজ্রাঘাতে চার জনের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536