মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬,

১০ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ১৬ নভেম্বর ২০২১

Google News
চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হকের দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে হাসান আজিজুল হকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল।

এরপর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে গতকাল সোমবার রাত সোয়া ৯টায় অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন অধ্যাপক হাসান আজিজুল হক।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের