শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির নেতাকর্মীদের হাতাহাতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ১২ জানুয়ারি ২০২৫

Google News
বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির নেতাকর্মীদের হাতাহাতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে পিরোজপুরের টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে।

উভয় পক্ষ কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করছিল।

পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে।

পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536