আজ তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

Radio Today News

আজ তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫২, ২৬ এপ্রিল ২০২৫

Google News
আজ তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিন বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের