ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপে হামলা

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপে হামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৪১, ১৭ নভেম্বর ২০২৫

Google News
ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপে হামলা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে দিয়ে যাচ্ছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়ে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়। তবে এতে কেউ আহত হননি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের