রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৩, ২৯ নভেম্বর ২০২৬

Google News
জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পলবান্ধা রেলগেট এলাকায় দেওয়ানগঞ্জ-ইসলামপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (২৮), লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (২৭) ও একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০)। জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে পলবান্ধা রেলগেট এলাকায় জামালপুরগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মোটরসাইকেলটি দ্রুতগতিতে ও আঁকাবাঁকাভাবে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের