শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেতুমন্ত্রী

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ১৯ জুন ২০২১

আপডেট: ২২:৫৮, ১৯ জুন ২০২১

Google News
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১২ বছর আগের পিছিয়ে পরা বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোরপথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে।

শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন,  এক যুগ আগের পিছিয়ে পড়া বাংলাদেশ ও আজকের বাংলাদেশ উন্নয়ন এবং অর্জনে আকাশ-পাতাল পার্থক্য। বাংলাদেশের মাথা পিছু ্আয় এখন ২২২৭ ডলার। যা কল্পনাও করা যায়না।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজধানীর ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় অফিস থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, এই মহামারী করোনাকালেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি মার্কিন ডলার এবং সুদানকে ৭৭ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে। এতেই বুঝা যায় যে, বাংলাদেশের অবস্থান আজকে কোথায় এসে পৌঁছেছে।

তিনি বলেন, বাংলাদেশের এই বিশাল উন্নয়ন অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্যই বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করছে। কিন্তু ্ন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদাজল খেয়ে মাঠে নেমেছে।

 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের