শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

করোনায় আরও ৬৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ২০ জুন ২০২১

Google News
করোনায় আরও ৬৭ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ১৩ হাজার ৪৬৬ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৬ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় এ পর্যন্ত মোট ৬৩ লাখ পাঁচ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন আট লাখ ৪৮ হাজার ২৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৫ জনসহ মোট সাত লাখ ৮০ হাজার ১৪৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ শতাংশ।

নতুন মারা যাওয়া ৬৭ মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের মধ্যে ৬৪ জনের হাসপাতালে ও তিনজনের বাড়িতে মৃত্যু হয়েছে। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৭ জনের মধ্যে ২১ থেকে ৩০ বয়সী তিনজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন।

অন্যদিকে বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আটজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।


 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536