ঢাকায় ইজিবাইক, ব্যাটারীচালিত রিক্সা বন্ধে সেতুমন্ত্রীর আহবান

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ঢাকায় ইজিবাইক, ব্যাটারীচালিত রিক্সা বন্ধে সেতুমন্ত্রীর আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ২২ জুন ২০২১

আপডেট: ০৬:৫৭, ২৩ জুন ২০২১

Google News
ঢাকায় ইজিবাইক, ব্যাটারীচালিত রিক্সা বন্ধে সেতুমন্ত্রীর আহবান

ওবায়দুল কাদের

ঢাকা মহানগরীতে ইজিবাইক, ব্যাটারীচালিত রিক্সা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও  দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষর (ডিটিসিএ) বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন ।

ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএ'র মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের সাথে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি- বিধানের আওতায় রাজউকের সাথে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে।

মন্ত্রী বলেন সমন্বহীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না।

সারা বিশ্বকে উন্নয়ন -অর্জনে শেখ হাসিনা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছেন, কিন্তু  ঢাকা শহর কেনো পিছিয়ে থাকবে?- জানতে চান সেতুমন্ত্রী। তিনি ডিটিসিএ-কে এই বিষয়ে  ঢাকার দুই মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহবান জানান।

ডিটিসিএ'র বোর্ড সভায় এসময় ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা উত্তর  সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএ'র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের