শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News
ষড়যন্ত্র করে আ.লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না, হানিফের মন্তব্য

ষড়যন্ত্র করে আ.লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না, হানিফের মন্তব্য

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, "বিএনপি ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেনি। তারেক জিয়া হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করেছিল। ৫ বার বিশ্বে দুর্নীতিতে ১ নম্বর হয়েছিল বাংলাদেশ। বিশ্বের কাছে জঙ্গি ও সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত করেছিল। যারা নির্বাচনে বাধা দিবে, কারচুপি করবে তাদের জন্য ভিসা নীতি। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে। নির্বাচনের প্রস্তুতি নিন। কোন ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।"

chattogram এর সব খবর