এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:১০, ২ ডিসেম্বর ২০২৫

Google News
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে।

বিইআরসির সোমবার (১ ডিসেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর ২০২৫–এর সৌদি সিপি অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয়ের নির্দেশনা আজ বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

গত ২ নভেম্বর সর্বশেষ সমন্বয়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আজ এলপিজির সঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করবে বিইআরসি। গত ২ নভেম্বর সর্বশেষ সমন্বয়ে অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা ঠিক করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফায় কমেছে এবং ৭ দফায় বেড়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর–এই সাত মাসে দাম বাড়ানো হয়। দাম কমে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। আর ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের