ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫০, ৩ ডিসেম্বর ২০২৫

Google News
ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই

ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। আমরা আধা ঘণ্টা আগে এটা জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি (ভোজ্য তেলের দাম বাড়ানো) করেছে। সামগ্রিক একত্রিতভাবে করা এই কাজটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

এখন আপনারা কী করবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। এটার কোনো আইনগত ভিত্তি নেই।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের