দেশে স্বর্ণের বাজারে বড় ধস, ভরি কত?

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দেশে স্বর্ণের বাজারে বড় ধস, ভরি কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৫, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০৬, ৬ জুলাই ২০২৬

Google News
দেশে স্বর্ণের বাজারে বড় ধস, ভরি কত?

টানা দুই দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্সে এসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৬ জুলাই) দুপুরে বাজুসের দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই দাম আজ দুপুর ১২টা থেকেই সারা দেশে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত কয়েকদিনের টানা ঊর্ধ্বগতির পর স্বর্ণের দাম এক লাফে এতটা কমে যাওয়া সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে বড় স্বস্তি এনে দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের