বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২১, ৬ জুলাই ২০২৬

Google News
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ববি হাজ্জাজ আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যমান শিক্ষা কাঠামোকে আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন