৫৩ মিনিট আগেপ্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

৫৩ মিনিট আগেপ্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৬, ২ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৭, ২ জুলাই ২০২৬

Google News
৫৩ মিনিট আগেপ্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আইনি জটিলতা শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ২৩৫টি শূন্য পদে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া শুরু করবে সরকার।

২০১৭ সালে নিয়োগবিধির জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন ৩৮৩ জন শিক্ষক। এর ফলে গত নয় বছর যাবৎ প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ কোটার বিপরীতে পদোন্নতি বন্ধ ছিল।

এছাড়া প্রশিক্ষণ কেন্দ্র পর্যাপ্ত না থাকায় শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের সময়ও কমিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন “যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে সেহেতু আমরা ইনিশিয়ালি দুই মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের