মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদ’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০২২

Google News
সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদ’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। তাদের ঘর ভাঙার গুঞ্জনের খবর বেশ আলোচনা সমালোচনা হচ্ছে ।সম্প্রতি এই দুই তারকার হেঁয়ালি মাখা ফেসবুক স্ট্যাটাস উস্কে দিয়েছে এই গুঞ্জন। কিছুদিন আগে ভালোবাসার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্টে মিথিলা লেখেন, ‘প্রকৃত প্রেম কীভাবে বোঝা সম্ভব? প্রেমে কি ন্যায় হয়? ভালোবাসা যে সত্যিই নেই, সেটা বোঝার জন্য কতটা পথ হাঁটতে হয়?’

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকার’ কাছে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মিথিলা সব কিছু পরিষ্কার করে মিথিলা বলেন  ‘এই শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গিয়েছে। আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফোটোশুটের ছবি, তাতে মনে হলো এই লেখাটা ভালো যাবে। আর তাছাড়া সৃজিত যে বব ডিলানের গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দুজনেরই প্রিয় গান। এই বছরটা আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনো সময়ই নেই।’

মিথিলার এই পোস্টের পর সৃজিতও তার ফেসবুকে মার্কিন গায়ক বব ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন লেখেন। ‘দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ় নো নিড ফর ব্লেম।’সমুদ্রসৈকতে দিগন্তের দিকে তাকিয়ে সৃজিত।  তাহলে কি গানের কথার মাধ্যমে তিনি পরোক্ষভাবে অন্য ইঙ্গিত দিতে চেয়েছেন। নায়িকা-পরিচালকের সম্পর্ক ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল ভক্ত-অনুরাগীদের মাঝে।

 

রেডিওটুডে/ আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536