শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফেসবুকে আরজে কিবরিয়ার স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৯, ১৩ জানুয়ারি ২০২৩

Google News
স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফেসবুকে আরজে কিবরিয়ার স্ট্যাটাস

আরজে কিবরিয়া

একসময়ের জনপ্রিয় আরজে কিবরিয়া বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। বিষয়টি নিয়ে সারাদিন নীরব ছিলেন তিনি। অবশেষে এবার মুখ খুললেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে লিখেছেন, সন্তানদের ক্ষতি কোনোদিনই মেনে নেবেন না তিনি।

আজ সন্ধ্যায় কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার জ্ঞানত আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয় এমন কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাইনা যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায় । ঘটনা পুরোই উল্টে দেওয়া যায়।’

এরপর তিনি যোগ করেন, ‘কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চিরশত্রু বলে যদি কেউ থেকে থেকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র ও পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাইনা । আমি ক্ষমা করতে ভালোবাসি।’

তিনি আরও লেখেন, ‘আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনোদিন মেনে নেব না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারও প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।’

পারিবারিক ঝামেলা নিয়ে বিস্তারিত কিছু লেখেননি জনপ্রিয় এ কথা বন্ধু। জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল কিবরিয়ার। সেই ঝামেলা কাঁধে নিয়েই কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানেই ঝগড়ায় জড়ান তারা।

এর জেরে কিবরিয়া ও তার স্ত্রী দুজনেই প্রশাসনের শরণাপন্ন হন। কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরা কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেন স্বামীর নামে। অন্যদিকে নিরাপত্তা চেয়ে একই থানায় জিডি করেন আরজে কিবরিয়া। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536