বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বলিউডের বিগ বস খ্যাত সিদ্ধার্থ মারা গেছেন

প্রকাশিত: ২৩:৫৩, ২ সেপ্টেম্বর ২০২১

Google News
বলিউডের বিগ বস খ্যাত সিদ্ধার্থ মারা গেছেন

সিদ্ধার্থ শুক্লা

বিগ বস খ্যাত বলিউডের পরিচিত মুখ সিদ্ধার্থ শুক্লা আর নেই। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। এরপর তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নেন এই তরুণ তারকা।

সিদ্ধার্থ শুক্লা হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ছিলেন। এছাড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’তে অংশ নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেও তার ভক্ত-অনুসারীর ছড়াছড়ি।

‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে ২০০৮ সালে  অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এরপর থেকে ধারাবাহিক নাটকের মুখ্য চরিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে আসছিলেন। সিদ্ধার্থের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে। ‘হামটি শার্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচিত হন।

সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সিজন-১৩’তে অংশ নিয়ে সিদ্ধার্থ ব্যাপক পরিসরে পরিচিতি পান । সেই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া খতরো কে খিলাড়ি শো’তেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্ধার্থ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536