বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

`রাজ্যই আমার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
`রাজ্যই আমার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ`

সন্তান রাজ্যর সঙ্গে পরীমনি

শরীফুল রাজকে ডিভোর্স দেয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়ে পরীমণি বলেছিলেন সন্তান রাজ্যকে নিজের কাছে রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো ভবিষ্যতেও তিনিই বহন করবেন। এবার সন্তান রাজ্যর সঙ্গে একটি ভিডিও দিয়ে অভিনেত্রী জানালেন, 'রাজ্যই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।'

পরীমণি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এক ভিডিও প্রকাশ করেছেন। সেখানে সন্তান রাজ্যর সঙ্গে দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায় রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন মা পরী। আবার সন্তানকে চুমুও এঁকে দিচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশন লিখেছেন ইংরেজিতে। যার বাংলা দাঁড়ায়, যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।

উল্লেখ্য, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। রাজের ভাই পরিচয়ে একজন সেই ডিভোর্স লেটার গ্রহণও করেছেন বলে জানিয়েছেন রাজ-পরীর বিয়ের কাজী আবু সাইদ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536