রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজ রিপার অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন মোস্তফা কামাল রাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
রাজ রিপার অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন মোস্তফা কামাল রাজ

রাজ রিপা ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ

প্রথমবারের মতো আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগে গতকাল রাতের ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয় জন। গতকাল (শুক্রবার) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ সংঘর্ষ হয়।

খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করছিল। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তাপ। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে তাদেরকে ভর্তি করানো হয়েছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে রাজ রিপা জানান, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন শরিফুল রাজ। একইসঙ্গে মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন রিপা। 

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মোস্তফা কামাল রাজ। রিপার অভিযোগ অস্বীকার করে মোস্তফা কামাল রাজ বলেন, "খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। রাজ রিপা আমার নামে যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়।"
এরপর তিনি বলেন, "নিজেদের মধ্যে একটা মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনও একটা কারণে। এটা আমরা নিজেরা নিজেরাই সমাধান করতে চাই। এর বাইরে কিছু বলতে চাই না। বড় ভাইরা যারা সিনিয়র শিল্পী রয়েছেন তারা বিষয়টি সমাধান করতে পারবেন বলে বিশ্বাস করি আমি।"

এদিকে আরেক দল ইস্পাহানি ব্লাস্টার্সের অধিনায়ক শিহাব শাহীন জানিয়েছেন ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সিনিয়র শিল্পীদের মধ্যে আলোচনা হয়েছে। অধিনায়ক ও আয়োজক কমিটি এই বিষয়ে আজ কথা বলতে এক টেবিলে বসছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536