সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ৩১ আগস্ট ২০২৬

Google News
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার থেকে হামজাকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটি। তবে ট্রান্সফার ফির অঙ্ক প্রকাশ করা হয়নি। শেফিল্ড ইউনাইটেড নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে হামজাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

২৮ বছর বয়সী হামজা গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে শেফিল্ডে খেলেছিলেন। সেই সময়ে ১৬টি লিগ ম্যাচে মাঠে নামেন তিনি। চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালেও খেলেছিলেন, যদিও সান্ডারল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় শেফিল্ডের।

হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য এবারই শুরু নয়। লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার গত মৌসুমে ধারে এসে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের বিশ্বাস, হামজার বহুমুখী দক্ষতা দলকে আরও শক্তিশালী করবে।

ক্লাবের ওয়েবসাইটে ওয়াইল্ডার বলেন, ‘আমরা সবাই জানি, হামজা ওই (রাইট-ব্যাক) পজিশনে খেলতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে, বিশেষ করে প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে, সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’

লেস্টারের একাডেমি থেকে উঠে আসা হামজা মূল দলের হয়ে ১১ মৌসুমে ১৬৬ ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমেও লেস্টারের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ক্লাবটির হয়ে ২০১৫-১৬ মৌসুমে ঐতিহাসিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দলের সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের এফএ কাপ জয়ের সময়ও দলে ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

লেস্টার ছাড়ার অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন, ‘লেস্টারে আমি ২০ বছর ছিলাম। তাই এটা আমার ও আমার পরিবারের জন্য বড় পরিবর্তন। তবে এই পরিবর্তনের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আশা করি, এখানে আমাদের বড় একটি মৌসুম কাটবে।’

শেফিল্ড কোচ ওয়াইল্ডারের অধীনেই এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছিলেন হামজা। পরে শেফিল্ডে তার প্রথম স্পেলেও ওয়াইল্ডারের সঙ্গে কাজ করেছেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়ে কোচের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন হামজা, ‘আমি ওয়াটফোর্ডে এবং পরে এখানে অল্প সময়ের জন্য ম্যানেজারের সঙ্গে কাজ করেছি। আমরা সব সময় যোগাযোগ রেখেছি। তার অধীনে খেলতে আমি সত্যিই ভালোবাসি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536