ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১০:৪৮, ২৪ মার্চ ২০২৫

Google News
ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

তবে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে।

হুথিরা আরও জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে।

যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের