লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৪, ১৬ নভেম্বর ২০২৫

Google News
লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। 

আনাদোলুর বরাতে রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন; তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু।

ইউরোপে অবৈধ পথে প্রবেশের জন্য অনেক অভিবাসী লিবিয়াকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়েছে—যা এই রুটের মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়। অনিয়মিত অভিবাসন বৃদ্ধির কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের