হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৪, ১২ জানুয়ারি ২০২৬

Google News
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন

হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক ও সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়ায়েসি বলেছেন, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। 

তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনি সমাবেশে ওয়াইসি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, শুধু একটি ধর্মের (ইসলাম) ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু ড. বাবাসাহেব আম্বেদকরের লেখা ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি মেয়রও হতে পারেন।’

তিনি আরো বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে এমন দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউই থাকব না, কিন্তু হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি বলেন, ‘আমি নিশ্চিত যে ওই দিন অবশ্যই আসবে...আপনারা (বিজেপি) মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশি দিন টিকবে না।’সূত্র: দ্য হিন্দু

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের