হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৪ মার্চ ২০২৬

Google News
হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমানের উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (০৪ মার্চ)-এর এই হামলায় জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের