ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত শাসিত জম্মু ও কাশ্মীর। স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে বারামুলা জেলায় ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এনসিএস জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের