ট্রাম্প কেন ‘বিজয়ের বানোয়াট ধারণা দাঁড় করানোর’ অপচেষ্টা করছেন, জানালেন বিশ্লেষক

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ট্রাম্প কেন ‘বিজয়ের বানোয়াট ধারণা দাঁড় করানোর’ অপচেষ্টা করছেন, জানালেন বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৮:০৭, ১০ মার্চ ২০২৬

Google News
ট্রাম্প কেন ‘বিজয়ের বানোয়াট ধারণা দাঁড় করানোর’ অপচেষ্টা করছেন, জানালেন বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাগাড়ম্বর মন্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট অমিল দেখা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন তেহরানভিত্তিক বিশ্লেষক আবাস আসলানি। তিনি তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আসলানি বলেন, ট্রাম্পের ‘পরস্পরবিরোধী বক্তব্য’ তার কথার ওপর আস্থা রাখা কঠিন করে তুলছে। তার মতে, যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে-এমন মন্তব্যকে অনেকে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব কমানো এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, ট্রাম্প যখন এসব মন্তব্য করছিলেন, ঠিক সেই সময় তেহরান ও আশপাশের এলাকা-বিশেষ করে কারাজে-যুদ্ধবিমান উড়তে এবং শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

আসলানির মতে, ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে এখন এমন ধারণা রয়েছে যে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে পরিস্থিতি প্রত্যাশা করেছিল, বাস্তবে তা সেভাবে ঘটছে না। এ কারণেই ট্রাম্প পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে ‘বিজয়ের একটি ধারণা দাঁড় করানোর’ চেষ্টা করছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের