রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫৬, ২১ আগস্ট ২০২৬

Google News
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি জারদারি আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে।

রাষ্ট্রপতি জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি বৃদ্ধিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি বাংলাদেশের রাষ্ট্রপতিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। তিনি আশা প্রকাশ করেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করবে।

রাষ্ট্রপতি জারদারি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের