পাকিস্তান ও বালুচিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ অবিচ্ছেদ্য: আসিম মুনির

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬,

৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পাকিস্তান ও বালুচিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ অবিচ্ছেদ্য: আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:১৫, ২১ আগস্ট ২০২৬

Google News
পাকিস্তান ও বালুচিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ অবিচ্ছেদ্য: আসিম মুনির

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, “বালুচিস্তান ও পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে যুক্ত এবং সবসময়ই যুক্ত থাকবে। রাষ্ট্রের অটল, দৃঢ় ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”

পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বরাতে বলা হয়েছে, আসিম মুনির বালুচিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, আসিম মুনির বলেছেন যে, বহিরাগত পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি উপাদানগুলোকে বালুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি, প্রদেশটির উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে।

তরুণদের সমাজের সবচেয়ে গতিশীল ও সম্ভাবনাময় অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের অটল, দৃঢ়প্রতিজ্ঞ ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া এসব অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

আরো পড়তে পারেন: বালোচ লিবারেশন আর্মি কারা এবং কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে?

জিন্নাহ কেন বালুচিস্তানকে প্রথমে পাকিস্তানের ভেতরে চাননি?

গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের